২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হাজতির মৃত্যু

নেত্রকোনায় সোমবার মধ্যরাতে এক হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মৃত কয়েদী সবুজ মিয়া (২৭) পূর্বধলা উপজেলার জাদিয়াকান্দা গ্রামের মরহুম তমিজ উদ্দিনের ছেলে।

কারাগার সূত্র জানায়, প্রায় ৪০ দিন আগে রেল পুলিশ সবুজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। সোমবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

কি কারণে সবুজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয় কারাগারের কাগজপত্রে তার কোনও উল্লেখ নেই।