বরিশালে র্যাবের হাতে ছাত্রদল নেতা মন্টি গ্রেপ্তার
বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব সদস্যরা মঙ্গলবার বরিশাল থেকে ছাত্রদল নেতা সাগর উদ্দিন ওরফে মন্টিকে (৩০) গ্রেপ্তার করেছে।
র্যাব-৬ এর ক্যাপ্টেন মুনির বিডিনিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ভাটার খাল এলাকার ফেসিলিটিজ ভবন থেকে মন্টিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, র্যাবের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি এবং কোনও মামলা দায়ের করা হয়নি।
