রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
রাজবাড়ি সদর উপজেলায় মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়।
পুলিশ জানায়, দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাস রাজবাড়ি-ফরিদপুর মহাসড়কে আলমভবনের সামনে একটি দ্রুতগামি ট্রাক এর সাথে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ট্রাক হেলপার দুলাল মিয়ার (৪০) মৃত্যু ঘটে। তার বাড়ি রাজবাড়ি সদর উপজেলার শ্রীপুর গ্রামে।
আহতরা হলেন, সুকুমার (৩৫), রন্জু (২৫), বাকের (২০), লতিফ (৫০), জামাল (২৯), হানিফ (৪৮), কামাল (২০) এবং ফেলু শেখ। মারাত্মক আহত অবস্থায় তাদের সদর হাসপাতাল এবং বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
রাজবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
