২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে ছাত্রদলের ডাকে সোমবার শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ছাত্রদল সভাপতি ফুল মিয়া টেটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আহম্মদ সেকেতুর রব অনিক ও সাংগঠনিক সম্পাদক জাহিদুন্নবী তিমুসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা পলাশবাড়ী থানার ওসি বাদশা মিয়া, এসআই আব্দুল খালেক এবং এসআই মোজাম্মেল হকসহ দায়ী পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, জেলা বিএনপির নির্বাহি কমিটির সদস্য এবং চারদলীয় ঐক্যজোটের আহ্বায়ক আব্দুল হাদি ও শাহআলম সরকারের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়েরের প্রতিবাদে গত শনিবার ছাত্রদল ও যুবদলের ডাকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলি পোষ্টার, ফেস্টুন ছিড়ে ফেলে।