২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া উপশহরে বাড়ি বিধ্বস্তের ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

বগুড়ার নিশিন্দারা হাউজিং এস্টেটে ৭ মার্চ বাড়ি বিধ্বস্তের ঘটনায় আহত এক গৃহবধূ শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা যায়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গত ৭ মার্চ ভোরে বগুড়ার নিশিন্দারা হাউজিং এস্টেটে ১৫ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িটি হঠাৎ করে বিধ্বস্ত হলে সেখানে থাকা নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের প্রভাষক আবদুল গফুর (৩৪) এবং তার ¯ত্রী নাজমা বেগমের (২২) শরীর আগুনে ঝলসে যায়।

ঘটনার পরপরই পথচারীরা তাদের উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগম মারা যায়।

ঐ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ও বগুড়ার পুলিশ সুপার কাজী মোরতাজ আহমেদ গ্যাস বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন।

কিন্তু এলাকাবাসীরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলে বাড়িটি গ্যাস বিস্ফোরণে বিধ্বস্ত হলেও গ্যাস সিলিন্ডার ও চুলা অক্ষত ছিল। সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে আগুনে সবকিছু পুড়ে যাবার কথা। কিন্তু ওই ঘটনায় একটি কম্বল ও বালিশ ছাড়া অন্য কিছুই পুড়েনি।

আহত গফুর সাংবাদিকদের জানান, সকালে ঘুম থেকে উঠার পর তিনি বাড়িতে গ্যাসের গন্ধ পান। এ সময় সিগারেট ধরাতে গেলে আগুন ধরে স্ত্রীসহ তিনি আহত হন এবং বাড়িটি বিধ্বস্ত হয়।  পরবর্তীতে বিধ্বস্ত বাড়িটি স¤পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়।

ঘটনার ২০ দিন গড়িয়ে গেলেও গোয়েন্দা সংস্থা বা পুলিশ প্রশাসন বিষয়টি তদন্তে কোন উদ্যোগ নেয়নি।