ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত
ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছে। পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে ওই যুবক পায়ে হেটে ডেমরা থেকে যাত্রাবাড়িতে যাচ্ছিলো। ডেমরা থানার কাজলা ব্রিজের কাছে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্টো-ট- ১৪-৩৮৯৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
