২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাড. সালমা ইসলামের আগাম জামিন লাভ

দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলামকে তার বিরুদ্ধে দায়ের করা একটি মানহানি মামলায় হাইকোর্ট রোববার দুমাসের আগাম জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সালমা ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, এ মর্মে সরকারকে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন।

বিচারপতি একে বদরুল হক এবং বিচারপতি ফজলুর রহমান’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে রুলটি জারি করেন।

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বড়গাছা গ্রামের মো. কামরুল ইসলাম ওরফে মন্টু এক লাখ দশ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে দৈনিক যুগান্তর, প্রথম আলো ও জনকণ্ঠের সম্পাদক, প্রকাশক এবং রিপোর্টারসহ মোট ১১ জনের বিরুদ্ধে ২০০৪ সালের ১৫ জুন নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলাটি দায়ের করেন।

মন্টুকে বাংলা ভাইয়ের সাথে জড়িয়ে ওই পত্রিকাগুলোতে রিপোর্ট প্রকাশিত হলে মন্টু এ মামলা দায়ের করেন।

অ্যাড. সালমা ইসলাম আগাম জামিনের জন্য কোর্টে উপস্থিত হন। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আ. মতিন খসরু।