২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধারা কারো করুণা চায় না, প্রাপ্য মর্যাদা চায়: মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা

নোয়াখালী জেলার বেগমগঞ্জে অনুষ্ঠিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তিযোদ্ধারা কারো করুণা চায় না, প্রাপ্য মর্যাদা চায়। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবহেলা অমর্যাদা করে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার অংশীদার বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এ আইজি সফিকউল্লাহ বীর প্রতীক। বক্তব্য রাখেন উপজেলা নির্বহী কর্মকর্তা হেলালউদ্দিন, নয়া সংবাদ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, নুর মোহাম্মদ চেয়ারম্যান, সুলতান আহমদ চেয়ারম্যান, আবুল হাশেম মেম্বার প্রমুখ।