ময়মনসিংহে যৌতুকের জন্য স্ত্রীকে জবাইয়ের চেষ্টা
যৌতুক লোভী স্বামী ধারালো অস্ত্র দিয়ে জবাই করেছে স্ত্রীকে। মারাতœক আহত কিশোরী বধু লাকি এখন ময়মরসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসীরা জানান, ময়মনসিংহ সদর উপজেলার বোররচর নয়াপাড়ার ছমেদ আলীর পুত্র হেলাল উদ্দিনের সাথে গত ফেব্র“য়ারি মাসে পাশ্ববর্তী চরইশ্বরদিয়া গ্রামের হবি মিয়ার কন্যা লাকির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে হেলালকে ত্রিশ হাজার টাকা দেয়া হয়। কিন্তু বিয়ের মাসখানেক পর হেলাল লাকিকে তার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আনার জন্য চাপ দেয়।
লাকি যৌতুক আনতে অপারগতা জানালেও দুই সপ্তাহ আগে হেলাল লাকিকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। লাকির দরিদ্র বাবার পক্ষে এত টাকা দেয়া সম্ভব না হলে হেলাল শুক্রবার লাকিকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।
ওই রাতেই হেলাল তার পরিবারের অন্য সদস্যদের সহায়তায় প্রথমে ঘুমন্ত লাকিকে ধারালো অস্ত্র দিয়ে জবাইয়ের চেষ্টা চালায়। লাকি এসময় জেগে উঠলে কুপিয়ে তার মাথা এবং মুখমন্ডলসহ শরীর ক্ষতবিক্ষত করে হেলাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরদিন প্রতিবেশীরা আহত লাকির গোঙানি শুনতে পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
