ভারত এফ-১৬’র চেয়েও শক্তিশালী হ্যারনেট যুদ্ধবিমান কিনতে পারে ঃ প্রনব মুখার্জী
ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী রোববার বলেছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের মোকাবেলায় তার দেশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এফ-১৮ বা হ্যারনেট যুদ্ধবিমান কিনতে পারে।
তিনি বলেন ‘ভারত কখনও প্রতিবেশী কোনও দেশের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় যাবে না। কিন্তু এটাও বলছি না যে পরমাণু অস্ত্র বহনের সুুবিধাযুক্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান হ্যারনেট কেনার যে প্রস্তাব রয়েছে তা আমরা বাতিল করেছি। বরং খুব গুরুত্ব দিয়ে এর সুবিধা-অসুবিধা পর্যালোচনা করে জরুরী ভিত্তিতে রিপোর্ট তৈরির জন্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বলা হয়েছে।’
তিনি বলেন, মূলত বাজার তৈরীর লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রায় একতরফাভাবে পাকিস্তানকে এফ-১৬ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে।
প্রনব মুখার্জী বিজিনিউজকে জানান, ‘পরমাণু শক্তিচালিত হ্যারনেটের লক্ষ্যভেদের ক্ষমতা এফ-১৬’র সাড়ে চারগুনেরও বেশি। খুব শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামতের ওপর মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
