২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

জেলার সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বে রোববার একজন নিহত এবং কমপক্ষে আরও ৭/৮জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রতিপক্ষের হামলায় হামলার সময় ১০/১২টি বাড়ি ভাংচুর হয়।  

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আনন্দবাজারের ওরাকান্দি এলাকায় রফিকুলকে সরকার গ্র“পের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রফিকুল ইসলাম সোনারগাঁয়ের পঞ্চবটি এলাকার মৃত হাসান আলীর পুত্র। সে গলুইয়া গ্র“পের গফুর হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিল।

রফিকুলের হত্যার খবর পেয়ে সরকার গ্র“পের লোকজন গলুইয়া গ্র“পের লোকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ১০/১২টি বাড়ি ভাংচুর করে। এসময় ৭/৮ জন আহত এবং হয়।

সোনারগাঁয়ে সরকার গ্র“প এবং গলুইয়া গ্র“পের মধ্যে কয়েক যুগ ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের ফলে উভয় গ্র“পের সংঘর্ষে মাঝে মধ্যে  হতাহতের ঘটনা  ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।