২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গণপিটুনিতে ৫ ডাকাত নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় দিনে দুপুরে ডাকাতি করতে গিয়ে শনিবার গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি নতুন বাজারে প্রাণতোষ সূত্রধরের জুয়েলারি দোকানে শনিবার বিকেলে ওই পাঁচ ডাকাত হামলা চালায়। দোকান মালিকের চিৎকারে লোকজন একটি বিদেশী পিস্তল ও দুইটি মোবাইলসহ তাদেরকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তারা মারা যায়।

নিহতরা হচ্ছে জুলমত (৩৫), মগরউদ্দিন (৩১), ইব্রাহিম (২৮) ও অলি আহমেদ (২৮)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

নরসিংদীর পুলিশ সুপার মীর রেজাউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।