২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে শনিবার দিনব্যাপী ‘মোবাইল হরতাল’ পালিত

মোবাইল ফোনের কলরেট কমানোর দাবিতে ঝালকাঠিতে শনিবার দিনব্যাপী স্বত:স্ফূর্ত ‘মোবাইল হরতাল’ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রেস ক্লাবের সামনে গ্রাহকরা শনিবার বিকেলে গ্রামীন ফোন ও একটেল কোম্পানির লোগোর কুশপুত্তলিকা দাহ করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।