২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া রেলপথে চরম অব্যবস্থাপনা

ময়মনসিংহ, মোহনগঞ্জ ও জারিয়া রেলপথে বিনা ভাড়ায় মালামাল ও যাত্রী পরিবহনের প্রবণতা দিনে দিনে বাড়ছে। চরম অব্যবস্থাপনার কারণে এ রেলপথে যাত্রী সেবা বিঘিœত হচ্ছে। ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ এখন চরমে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

একটি সূত্র জানায়, এই রুটে কোনও মোবাইল কোর্ট নেই। এক শ্রেনীর দুর্নীতিবাজ রেল কর্মচারি প্রকাশ্যে বিনা ভাড়ায় মালামাল ও যাত্রী পরিবহনকে উৎসাহিত করছে। এ পরিস্থিতিতে রেলের আয় অনেক কমে গেছে।

এই রেলপথে চলাচল করে রেলগাড়িগুলোর বগিগুলোতে আলো, পানি ও বাথরুমের সুব্যবস্থা নেই। ট্রেনের সময়সূচিরও কোন নিয়ম নেই। ট্রেন দেখে টিকিট দেওয়া হয়।

এ রেলপথের মানোন্নয়নে সরকারি কোনও তৎপরতা নেই বলে স্থানীয়রা অভিযোগ করেছে।