২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরের একটি বাসায় দিনেদুপুরে ডাকাতি: নগদ অর্থসহ ২ লাখ টাকার সামগ্রী লুট

রাজধানীর শ্যামপুরের একটি বাসায় শুক্রবার প্রকাশ্য দিবালোকে একদল ডাকাত হামলা চালিয়ে নগদ ৩০হাজার টাকাসহ ১ লাখ ৮০ হাজার টাকার সোনার অলংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ সূত্র জানায়, শ্যামপুর এলাকার নবীন চন্দ্র গোস্বামী রোডের ৪৪/৩ নম্বর বাড়িতে দুপুর ১টার দিকে ৫/৬ সদস্যের ডাকাত দল প্রবেশ করে।

ডাকাতরা বাসায় ঢুকেই ফাঁকা গুলি করে বাসিন্দাদের আতঙ্কিত করে। গুলিবর্ষণের সময় গৃহবধূ আশুরা বেগম (৩০) হাতে আঘাত পান।

ওই বাড়ির এক সদস্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, “অতিথি সেজে স্বশস্ত্র যুবকেরা বাসার কলিং বেল বাজায়।” দরজা খোলার সাথে সাথে ডাকাত দল বাসার ভেতরে সকলকে বন্দুকের মুখে বন্দী করে ফেলে।

পুলিশ আরও জানায়, ডাকাতির সময় বাসার কর্তা, ফল বিক্রেতা নান্নু মিয়া জুম্মার নামাজ পড়তে বাসার বাইরে গিয়েছিলেন।

স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।