২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার যাত্রীবাহী ট্যক্সি ও জীপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রামু রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্যক্সি চালক আব্দুল করিম (২৫) ও যাত্রী মোহাম্মদ শহীদুল্লাহ (১২) ঘটনাস্থলেই নিহত হয়। আহত সকলেই একই পরিবারের সদস্য। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।