২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে ধুমপানের জন্য জরিমানাসহ কানধরে উঠবস

প্রকাশ্যে ধুমপান করায় এক যুবককে ৫০ টাকা জরিমানসহ ১০ বার কান ধরে উঠবোস করতে হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রাকাশ্যে ধুমপান নিষিদ্ধ হওয়ার পর সিরাজগঞ্জে এই প্রথম কোন নারী ইউপি সদস্য ধুমপানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ইউপি সদস্য নুসরাত সারমিন রুনা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজারে প্রকাশ্যে ধুমপান করা অবস্থায় এক যুবককে আটক করে। আটককৃত যুবককে ৫০ টাকা জরিমানা গুনতে হয় এবং ১০ বার কান ধরে উঠবস করতে হয় ।

উক্ত জরিমানার টাকা দিয়ে আড়াই কেজিদুধ কিনে তাৎক্ষনিকভাবে এক অসহায় পরিবারকে দেয়া হয়েছে বলে সুত্র জানায়।