ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুগ্র“পের সংঘর্ষ: আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুগ্র“পের সংঘর্ষে জেলা কমিটির সহ-সভাপতি শামীম মোল্লাহসহ ১০ জন আহত হয়েছে। আহত শামীমকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রায় আধা ঘন্টার এ সংঘর্ষে দুপক্ষের গুলি ও বোমাবাজিতে শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শামীম গ্র“পের সমর্থকরা দিদার গ্র“পের মাসুদকে মারধোর করে। এ খবর পেয়ে দিদার গ্র“পের সমর্থকরা পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ বাধে। দুপক্ষই প্রায় অর্ধশতাধিক রাউণ্ড গুলি ছোড়ে এবং বোমা ফাটায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মাসুদ ও বাবলু নামে দুজনকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
