২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে প্রবাসীর স্ত্রীর সম্ভ্রমহানীর অভিযোগে জামায়াত নেতাসহ গ্রেফতার ৫

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ট্রেলিয়া প্রবাসীর স্ত্রীর সম্ভ্রমহানীর ঘটনায় নাইক্ষ্যংছড়ি পুলিশ এক জামায়াত নেতাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার  ওই অষ্ট্রেলিয়া প্রবাসীর স্ত্রী মঙ্গলবার পারিবারিক কাজে পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় যায়। এসময় ঘুমধুম জামায়াতের নেতা নুরুল আবছার উখিয়ার ওয়ালা পালং থেকে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে তার  সম্ভ্রমহানীর চেষ্টা চালায়।

সম্ভ্রম হানির শিকার ওই মহিলা নাইক্ষ্যংছড়ি থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ বুধবার রাতে পাঁচ জনকে আটক করে। এদের মধ্যে রয়েছেন জামায়াত নেতা নুরুল আবছার, আনোয়ারুল হক, শাকিল, নুরুল আলম ও নুরুল ইসলাম। এরা সকলেই কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির এলাকার বাসিন্দা।

এদিকে আটককৃত জামায়াত নেতা নুরুল আবছার সাংবাদিকদের জানিয়েছেন একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে ওই মহিলাকে প্রলোভন দিয়ে তার বিরুদ্ধে এই মামলা করিয়েছে।