সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৯
সিলেট-তামাবিল সড়কের শ্রীপুর নামক স্থানে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং নয় জন আহত হয়।
নিহতরা হচ্ছে বাসযাত্রী জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের বাবুল নাথ (৪০) ও খাড়–বিল গ্রামের ফরিদ আহমেদ (৩০)। আহতদের মধ্যে বাস ড্রাইভার জুয়েল আহমেদকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল এবং তামাবিল থেকে কয়লাবাহী ট্রাকটি সিলেটের দিকে আসছিল।
