২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নারী ছিনতাইকারী গ্রেফতার

জেলার কানাইপুর এলাকা থেকে বুধবার মধ্যরাতে পুলিশ গাড়ী ছিনতাইয়ের চেষ্টাকালে লাকী নামে এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় ছিনতাইকারী দলের অপর চার পুরুষ সদস্য পালিয়ে যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যাবার কথা বলে ঢাকা থেকে চার যুবক ও এক নারী একটি মাইক্রোবাস ভাড়া করে। জেলার কানাইপুর এলাকায় পৌঁছলে যুবকদের একজন ড্রাইভার স্বপনের নাকে রুমাল চেপে ধরে এবং মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে থেমে যায়। এসময় ড্রাইভার ডাকাত বলে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে লাকীকে আটক করে।

খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে লাকীকে গ্রেফতার করে।