২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর গুলি চালিয়ে কুখ্যাত অপরাধীকে ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা

জেলার আড়াইহাজারে বৃহষ্পতিবার সকালে সন্ত্রাসীরা পুলিশের একটি দলের ওপর গুলি বর্ষণ করে এক শীর্ষ স্থানীয় অপরাধীকে ছিনিয়ে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পুলিশ ও সন্ত্রাসীদের মাঝে গুলি বিনিময়ে পুলিশের চার সদস্য আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, কনস্টেবল মনির ও কবীর। অপর আহতের নাম জানা যায় নি।

পুলিশ জানায়, ছয় পুলিশ সদস্যের একটি দল দুই ডজন মামলার আসামী ও কুখ্যাত অপরাধী এ কে খানকে পাঞ্চরুখি বাজার এলাকা থেকে আনুমানিক সকাল ৯ টায় গ্রেপ্তার  করে। ওই দলটি আড়াইহাজার থানার দিকে ফিরে যাবার পথে এ কে খানের সহযোগীরা হামলা চালায়। সন্ত্রাসী দলটি গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা চার পুলিশকে আহত করে কুখ্যাত অপরাধী এ কে খানকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাটির পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের হয়রানির ভয়ে গ্রামটি পুরুষ শূণ্য হয়ে পড়ে।