টাঙ্গাইলে দরিদ্রদের উন্নয়নে সেমিনার
জেলায় হত দরিদ্রদের উন্নয়নে বৃহস্পতিবার ‘ফিনানসিয়াল সার্ভিসেস ফর দ্যা পুওরেস্ট প্রজেক্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.মোশারফ হোসেন খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেঞ্জামিন হেমব্রস, জেলা মৎস কর্মকর্তা একেএম কায়কোবাদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শোফালী খানম প্রমুখ।
