২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম স্থাপত্যশিল্পে অবদানের জন্য আগা খান সম্মানিত

মুসলমানদের ইসমাইলিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থার প্রধান আগা খান মুসলিম বিশ্বে স্থাপত্যশিল্প ও পুরাকীর্তি সংরণে অবদানের জন্য ২০০৫ সালের সম্মানজনক ভিনসেন্ট স্কালি পুরস্কার লাভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মার্কিন তথ্যকেন্দ্রর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াশিংটনে ন্যাশনাল বিল্ডিং মিউজিয়াম সম্প্রতি এক অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের প্রধান ক্যারোলিন শোয়েনকার ব্রডি বলেন, ‘মুসলিম বিশ্বকে দেখার সুন্দর জানালা তৈরিতে আগা খান যে বিপুল অবদান রেখেছেন তারই স্বীকৃতি হিসেবে তাকে ২০০৫ সালের স্কালি পুরস্কারে মনোনীত করা হয়েছে।’

স্কালি পুরস্কার গ্রহণ করে আগা খান বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে স্থাপত্যশিল্প শুধু মাত্র সৃষ্টির জন্যই নয় সেই সাথে জীবনের মান উন্নয়নের জন্যও নিবেদিত।’

মুসলমান দেশগুলো আধুনিক হচ্ছে বলে তাদের অতীত স্থাপত্যশিল্পের ধারাবাহিকতা সংরণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।  তিনি বলেন, ইসলামী ঐতিহ্যে উন্মুক্ত স্থানের গুরুত্ব রয়েছে; তবে অর্থনৈতিক চাপ ও নগরায়ন এই ঐতিহ্যের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে।

পুরস্কার প্রাপ্তির পরদিন ‘ডিজাইন ইন দি ইসলামিক ওয়ার্ন্ড অ্যান্ড ইটস ইম্প্যাক্ট বিয়ন্ড’ শীর্ষক এক সেমিনারে আগা খান বলেন, ‘এটিই ছিল ইসলামী স্থাপত্যশিল্পের একটি গুরুত্বপূর্ণ ফর্ম। আমাদের বিশ্বাস ও ভবিষ্যৎ দর্শনের পরিচয়বাহী ফর্মগুলো, সেই ফর্মে ব্যবহৃত বিষয়বস্তু ও প্রতীকগুলো পুনরুদ্ধার করতে হবে।  সুন্দরের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে এবং তাকে বিকশিত করতে হবে। ইসলামী বিশ্বের অতীতের সংগে আমাদের যোগসূত্রটি আমরা হারিয়ে ফেলেছি।’  

ঐ সেমিনারে আগা খান বলেন, বহুত্ববাদী সমাজের জন্যই ইসলামিক স্থাপত্যশিল্প।

তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রকৃতিই হচ্ছে বহুত্ববাদী; যার মধ্যে বিভিন্ন  ভাষা, সংস্কৃতি এবং পরিবেশের সমাবেশ ঘটেছে।  সংস্কৃতি বিলীন হয়ে যেতে চায় না; বরং সম্মান চায়।

তিনি আরও বলেন, বহুত্ববাদের গোটা ধারণাটাই সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের সংগে যুক্ত।  কোরানে বলা হয়েছে মানুষ আল্লাহর সেরা সৃষ্টি যার উপর পরিবেশের ভার ন্যস্ত।

আগা খান বলেন, ইসলামী স্থাপত্যশিল্পে সহায়তার মাধ্যমে নির্মাণের সংগে সংশ্লিষ্ট পরিবেশ সংক্রান্ত বিষয়ে তিনি বিভিন্ন জাতির ও ধর্মমতের মানুষের সংগে কাজ করেন। তিনি বলেন, তার সহায়তায় পরিচালিত প্রকল্পসমুহের নকশার ব্যবহারকারী ও সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নের দিকে নজর দেয়া হয়। 

সঠিক স্থাপত্যশিল্প কিভাবে নতুন অর্থনৈতিক কর্মকান্ড ঘটাতে এবং একই সংগে জীবন মানের উন্নতি ঘটাতে পারে তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা এমন এক গতিবেগ সৃষ্টি করেছি যা মুসলিম বিশ্বের এক দুর্নিবার শক্তিতে পরিণত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিল্প কলার ইতিহাসের দীর্ঘদিনের অধ্যাপক ভিনসেন্ট স্কাউলির সম্মানে গত ১৯৯৯ সালে দি স্কাউলি পুরস্কার প্রবর্তন করা হয়।  স্কাউলি স্থাপত্যশিল্পী, পরিকল্পনাবিদ, আর্ট ইতিহাসবিদ ও রাজনীতিবিদদের পড়িয়েছেন।  তিনি স্থাপত্যশিল্পকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন প্রজন্মদের মধ্যে অব্যাহত সংলাপ হিসেবে যা সৃষ্টি করে এক কালোর্ত্তীর্ণ পরিবেশ ।