সিঙ্গাপুর বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে সেতু হিসেবে দেখছে
সিঙ্গাপুর বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মাঝখানে সেতু হিসেবে বিবেচনা করায় সরকার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে অত্যন্ত ফলপ্রসূ মনে করছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শদ খান বলেন, ‘সিঙ্গাপুরে বসবাসকারীদের জন্য সিঙ্গাপুর ছোট হয়ে এসেছে। ইউরোপ আমেরিকার চেয়ে দক্ষিণ এশিয়া তাদের কাছে বড় ব্যবসায়ী অংশীদার। তারা প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের গুরুত্ব বুঝতে পেরেছে।’
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন দিনের সিঙ্গাপুর সফর সম্পর্কে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে খান সুমেদ সফরের সফলতা তুলে ধরে সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর দেশ হিসেবে ছোট হতে পারে কিন্তু বড় কিছু করার সামর্থ্য তাদের আছে, তারা তাই করছে। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেককিছু নেওয়ার আছে।
মোর্শেদ খান বলেন, ‘জনগনের জন্য ভালো কিছু করার স্বার্থে আমাদের এক সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে।’
এই সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তিনটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলো হচ্ছে ৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বিনিয়োগে নিটল গ্র“পের সাথে গ্যাসানল উৎপাদন চুক্তি, রফতানিযোগ্য গোল আলু ও অন্যান্য শাকসবজি সংরক্ষণে একটি কোল্ড-স্টোরেজ স্থাপন চুক্তি এবং বিকেএমইএ’র পোশাক রফতানির ১ মিলিয়ন সিঙ্গাপুর ডলারের চুক্তি।
মোর্শেদ খান জানান, বাংলাদেশী পেশাজীবীদের জন্য সিঙ্গাপুর নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। তারা এদেশের পেশাজীবীদের বিশেষ এক ভিসা প্রদান করবে যা স্থায়ী ভিসার মতোই।
আন্তর্জাতিক সন্ত্রাস দমনে ‘এশিয়া মধ্যপ্রাচ্য সংলাপ’ শিরোনামে যে আলোচনার আয়োজন করছে তাতে থাইল্যান্ড, মালয়েশিয়া, জর্দান, কুয়েত, মিশর এবং বাহরাইনের সাথে বাংলাদেশও অংশ নেবে।
মোর্শেদ খান জানান, বাংলাদেশে যদি তারা কোনও হোটেল বা হাসপাতাল স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশ তাদের সম্ভাব্য সকল সহযোগিতা দেবে।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার সমুদ্র ও জাহাজ চলাচল বিষয়ক চুক্তির ব্যাপারে দু দেশের প্রধানমন্ত্রীই একমত হয়েছেন। এ চুক্তি শিগগিরই বা¯তবায়িত হবে এবং তা বাস্তবায়িত হলে রফতানি পণ্য বহনে সিঙ্গাপুর বাংলাদেশের নৌযান ব্যবহার করবে।
দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি নিয়ে তারা আগামীতে আলোচনা করবেন। আলোচনার মধ্য দিয়েই ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সিঙ্গাপুরে জনশক্তি রফতানি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৫ হাজারের মতো বাংলাদেশী সিঙ্গাপুরে আছে। রিক্রুটিং এজেন্সিরা চাইলে যত বেশি সম্ভব জনশক্তি সিঙ্গাপুরে রফতানি করতে পারবে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন দূতাবাসের মুখপাত্রের বরাত দিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, বাংলাদেশ সরকার সংবাদপত্রের ওপর চাপ প্রয়োগ করছেন এবং বিরোধী দলের ওপর আক্রমণের ঘটনায় জড়িত আছেন। তিনি বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ধরণ স্পেন বা ইউরোপ বা আমেরিকার মতো নয়।
