২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই সদস্যের বৈদ্যর রাজার পরিদর্শন : অভিযুক্ত আট আসামীকে জেলে পাঠানো হয়েছে

সফররত এফবিআই সদস্য ত্র“ং ভু স্থানীয় তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোপনে গ্রেনেড হামলার স্থান বৈদ্যর বাজার পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সূত্র জানায়, গত সোমবার রাতে তিনি  হবিগঞ্জ যান এবং মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়ে তিনি  স্থানীয় পুলিশ ও মামলার সংশ্লিষ্ট কর্মকতাদের সাথে কথা বলেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জের এস পি বিষয়টি অস্বীকার করেন।

সিআইড সূত্র জানায়, এফবিআই কর্মকর্তা তার প্রাথমিক কাজ শেষ করেছে। এখন তিনি এফবিআই’র কর্মপরিধি নিয়ে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করছেন।

জানা যায়, এফবিআই কিবরিয়া হত্যাকাণ্ড নয়, গ্রেনেড সংক্রান্ত বিষয়ে তদন্ত করবে।

হবিগঞ্জ সংবাদাতা জানায়, কিবরিয়া হত্যা মামলায়  সিআইডির তৈরি চার্জশীট ভুক্ত ১০ আসামীর মধ্যে গ্রেপ্তারকৃত আটজনকে বুধবার আদালত জেলহাজতে পাঠিয়েছে।

এরা হচ্ছে- একেএম আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন জলির, জয়নাল ওরফে মোমিন, সাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, তাজুল ইসলাম এবং জমির আলী।

তবে, চার্জশীটভুক্ত মামলার অন্য দুই আসামী এখনো পলাতক রয়েছে।