সীতাকুন্ডুতে বন্য শুকরের আক্রমনে এক শ্রমিক আহত
চট্টগ্রামের সীতাকুন্ডুতে বুধবার বন্য শুকরের আক্রমনে একজন পাটকল শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিক আইয়ুব আলী (৩০) সীতাকুন্ডুর গুল আহমদ জুট মিলসের শ্রমিক।
বুধবার দুপুর দেড়টায় মিলের বাইরে গেলে পাহাড় থেকে নেমে আসা শুকর তাকে আক্রমন করে। আহত আইয়ুব আলী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
