রাজশাহীতে হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি
জেলার পবা উপজেলার মহসিন হত্যা মামলার আসামী কাওসার ওরফে চাঁদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার রাজশাহী অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক রেজাউল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে কাওসারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার নির্দেশ দেয়া হয়।
২০০০ সালের ২২ এপ্রিল রাত ১১ টার দিকে পবার চৌবাড়িয়া গ্রামের মহসিন ওই এলাকার চৌরাস্তা মোড়ে খুন হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বাড়ির দেয়াল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটানো হয় বলে মামলার বিবরণীতে জানা যায়।
মোট ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নুরুল ইসলাম। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেলী।
