২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব আবহাওয়া দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বুধবার বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘আবহাওয়া, জলবায়ু এবং টেকসই উন্নয়নের জন্য পানি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও বুধবার বিস্তারিত কর্মসূচি পালন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন আহমেদ ।

অনুষ্ঠানে আবহাওয়া,জলবায়ু এবং জলবিদ্যার ওপর আলোচনা সভা ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

এছাড়াও সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠানে আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি ও বিভিন্ন মানচিত্র উপস্থান করা হয়।

অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, এর বিভিন্ন বিভাগের প্রধানরা এবং আবহাওয়া অফিসের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।