বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নগরীর চৌমাথায় মঙ্গলবার একটি ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ দুই জন নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে এবং নিহত দু’জনই টেম্পোর যাত্রী ছিলেন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম ওয়াজেদ আলী। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
