কবি আবিদ আজাদ আর নেই
সত্তর দশকের অন্যতম কবি আবিদ আজাদ আর নেই। মঙ্গলবার সকাল আটটায় ঢাকার বাসায় তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।
বাংলাদেশের কবিতার অন্যতম সৃষ্টিশীল পুরুষ কবি আবিদ আজাদের জন্ম কিশোরগঞ্জের যশোদলে। তিনি বাংলাদেশ বেতারে কর্মরত ছিলেন।
বাংলা একাডেমী ও তাঁর কর্মস্থল বাংলাদেশ বেতারে জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।
আবিদ আজাদের উল্লেখ্যযোগ্য কবিতার বইগুলো হলো: ঘাসের ঘটনা, বনতরুদের মর্ম, তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে রেলগাড়ি থামে, খুচরো কবিতা, আমার মন কেমন করে।
