২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রাজধানীর ডেমরা থানায় মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ডেমরা থানা সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় পুরাতন ডেমরা সড়কের দেল্লা ব্রীজের কাছে একটি  ট্রাক এবং দুরন্ত নামে একটি ম্যাক্সির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জলিল (৩০), আকবর আলী (৩৫) এবং শাহজালাল (২০)। তাদের সকলেই পূর্ব চানপাড়ার বাসিন্দা ছিলেন এবং পেশায় ছিলেন রিক্সাচালক।