খুলনা বিভাগের পতিতাপল্লীগুলোতে এইডস আক্রান্ত ৬
খুলনা বিভাগের ছয়টি পতিতাপল্লীতে অবস্থানরত ছয় যৌন কর্মীর শরীরে এইচআইভি পজেটিভ পাওয়া গেছে। সোমবার যশোরে ঘরনী নামে এক বেসরকারী সংস্থার মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা সচেতনতার পাশাপাশি এইডস আক্রান্তদের পাশে অবস্থান ও তাদের জন্য ঔষধের ব্যবস্থা করতে জনগণের প্রতি আহবান জানান।
সংস্থার টীম লিডার ড. মঞ্জুর রহমান জানান, যশোরের তিনটি, বানিয়াশান্তার একটি, বাগেরহাটের একটি ও খুলনার পতিতা পল্লীর যৌনকর্মীদের রক্ত পরীক্ষার মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
মতামত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফজলুল করিম। এছাড়াও যশোর প্রেস ক্লাবের সভাপতি ফকির শওকত, সমাজসেবা অধিদপ্তরের জেলা কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
