২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ফিল্ড থেকে গ্যাস সরবরাহ শুরু

ইউনোকল সোমবার তার মৌলভীবাজার ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তাদের সরবরাহ শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তিনি জানান, প্রাথমিকভাবে সেখানে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট হিসেবে গ্যাস উৎপাদন হচ্ছে। যা পরবর্তীতে বেড়ে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুটে দাড়াবে।

তিনি এটিকে পরীক্ষামূলক সঞ্চালন হিসেবে উল্লেখ করে বলেন, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।

রোববার সকাল থেকে পরীক্ষামুলক সঞ্চালন শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তের কারিগরি ত্র“টির কারণে তা সম্ভব হয়নি।