বরিশালে নারী সংবাদ কর্মী সম্মেলন ও র্যালী অনুষ্ঠিত
বরিশালে সোমবার তৃণমূল পর্যায়ের নারী সংবাদ কর্মীদের সম্মেলন ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে বরিশাল জেলা, পটুয়াখালি, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও বাগেরহাটের তৃণমূল পর্যাযের প্রায় ৩’শ নারী সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।
নারী নেত্রী ড: মালকা বেগম, এম.এম সি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু, সহকারী মিডিয়া সেন্টার প্রধান মোবারক হোসেন, নারী নেত্রী রানী ভট্টাচার্য, উন্নয়ন কর্মী রহিমা সুলতানা কাজল, সাংবাদিক শাহ মাজেদা, সাবিহা মোর্শেদ সুবর্ণা এবং এম এম সি’র জেলা প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত সম্মেলনে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) এউদ্যোগে এবং ড্যানিডার অর্থায়নে আয়োজিত র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল ক্লাবে গিযে শেষ হয়।
বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মজিবর রহমান সরোয়ার এম পি উপস্থিত ছিলেন।
