মাদক ব্যবসা চালানোর দায়ে চট্রগ্রামে তাইওয়ানের নাগরিক গ্রেফতার
টিচিং ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালানোর দায়ে চট্টগ্রামে এক তাইওয়ানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। নগরীর খুলশী আবাসিক এলাকা থেকে সোমবার রাতে চিউ শিউ চি নামের এক তাইওয়ানি নাগরিককে বিপুল পরিমাণে মদ ও মদ তৈরির কাঁচামালসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সুত্র জানিয়েছে, ‘তাইপে ইন্টারন্যাশনাল টিচিং’ নাম দিয়ে প্রতিষ্ঠান খুলে চিউ গত ৩ বছর ধরে টিচিং ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
