চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ২ জন
জেলার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে সোমবার মধ্যরাতে বিএসএফ’র গুলিতে দুই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় এবং অপরজন বাংলাদেশী।
নিহত বাংলাদেশী আফসার আলী (৩০) একজন কাঁচামাল ব্যবসায়ী। তারা বাড়ি বারাদী গ্রামে। পিতারা নাম করিম মণ্ডল। নিহত অপর ভারতীয় পাঁচু মণ্ডলের (২৫) বাড়ি নদীয়া জেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম খলিল মণ্ডল।
বিডিআর সুত্র জানায়, রাত ১টার সময় জিরো লাইনের ৮১ নম্বর পিলারের পাশে দাঁড়িয়ে ওই দু’জন আলাপচারিতার বিএসএফ সদস্যরা ১০/১২ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
নিহতদের লাশ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল। পরে বিএিসএফ এসে লাশ দু’টি নিয়ে যায়।
চুয়াডাঙ্গার ১৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু সুফিয়ান তালুকদার বিডিনিউজকে জানান, নিহত বাংলাদেশী যুবকের নাম ঠিকানা বর্ননাসহ বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে পত্রের জবাব বা লাশ কোনটাই এখনও পাওয়া যায়নি।
