২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে জখম করলো এক স্বামী

স্বামীর অসামাজিক কাজে প্রতিবাদ করায় রোববার মধ্যরাতে জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটায় এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আবদুল কাদের দীর্ঘ দিন ধরে এক ভিক্ষুকের দুই কন্যাকে ঘরে রেখে দেহ ব্যবসা করে আসছিল। এ নিয়ে তার স্ত্রী ফুলবানুর(৩৫) সাথে  কথা কাটাকাটির এক পর্যায়ে কাদের ধারালো অস্ত্র দিয়ে তাকে আধাত করে। এতে ফুলবানু গুরুতর আহত হয়।

সকালে স্থানীয়রা ফুলবানুকে উদ্ধার করে আশংকাজনক  অবস্থায় মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনার পর ওই দুই যুবতিসহ আবদুল কাদের পলাতক রয়েছে।