২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালিতে ‘ক্রসফায়ারে’ চারজন নিহত

নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালিতে পুলিশের ‘ক্রসফায়ারে’ চারজন নিহত এবং পাঁচজন পুলিশ আহত হয়। নওগাঁ, কুষ্টিয়া এবং বরিশাল প্রতিনিধি জানান, নিহতদের মধ্যে তিনজন চরমপন্থী দলের আঞ্চলিক নেতা, একজন অভিযুক্ত সন্ত্রাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশের ভাষ্যমতে, অভিযুক্তদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করার পর স্বীকারোক্তির ভিত্তিতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ওত পেতে থাকা সহযোগীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গ্রেফতারকৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নওগাঁ প্রতিনিধি জানান, জেলার রানীনগরে সোমবার ভোর ৫টায় পুলিশের সাথে ক্রসফায়ারে আব্দুল মজিদ ওরফে জিহাদ (২৭), এবং রফিকুল ইসলাম ওরফে টিনু (২৬) নামে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল’র (লাল পতাকা) দুই আঞ্চলিক নেতা নিহত হয়।

পুলিশ জানায়, তারা দু’জনেই কাবিল হত্যা মামলার সন্দেহভাজন আসামি এবং দু’টি জোড়া খুনের এজাহার ভুক্ত আসামী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গানসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ক্রসফায়ারে নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা বশির উদ্দিন নিহত  হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টায় কুমারখালির সুলতানপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই চরমপন্থী সংগঠনের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করতো। বশির ৫টি হত্যা মামলার পলাতক আসামি। ঘটনাস্থল থেকে পুলিশ একটিটি এএলজি ও ৬ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

বরিশাল প্রতিনিধি জানান, পটুয়াখালীর সদর উপজেলায় সোমবার ভোর রাতে উজ্জ্বল (২৮) নামে এক অভিযুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ মোট নয়টি মামলা রয়েছে।

 পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউণ্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে।