ঢাকা, রাজশাহী ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই এক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও কুমিল্ল¬¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল রংপুর ও সৈয়দপুরে ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু ২৩ ডিগ্রী সেলসিয়াস।
রোববার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ৬টা ০১ মিনিটে।
