২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ২ পুলিশের সাক্ষ্য

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় রোববার তদন্তকারী কর্মকর্তাসহ দুজন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

২৪ মার্চ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবী করা হয়েছে। খুলনার একটি দ্রুত বিচার ট্রাইবুনালে এ মামলার বিচার চলছে।

আদালত সূত্র জানায়, বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুস সামাদ সাংবাদিক মানিক সাহা হত্যার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও আতাউর রহমানের জবানবন্দী রেকর্ড করেন।

এই মামলার তদন্ত শেষে পুলিশ ১২ জনকে আসামী করে আদালতে একটি চার্জশীট দাখিল করে। আসামীদের মধ্যে দুজন ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে। ইতোমধ্যে ৫৪ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।