ব্র্যাক অফিসে বোমা হামলার মামলায় ড. গালিবের জামিন না-মঞ্জুর
গাইবান্ধার ব্র্যাক অফিসে বোমা হামলা মামালার অন্যতম আসামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান এবং বাংলাদেশ আহলে হাদীস আন্দোলনের সভাপতি ড. আসাদুল্লাহ আল গালিবের জামিনের আবেদন রোববার গাইবান্ধা ফৌজদারি আদালতে নামঞ্জুর হয়।
ড. গালিবের অনুপস্থিতে জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
বোমা হামলা, ডাকাতি এবং খুনের মামলার শুনানির দিন ধার্য থাকায় তাকে শনিবার গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ ফেব্র“য়ারি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ব্র্যাক অফিসে বোমা হামালা চালানো হয়।
