২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতারকৃত খুলনার এএসপির বিরুদ্ধে আরও একটি মামলা

চরমপন্থীদের সাথে যাগাযোগের অভিযোগে আটক খুলনার এডিশনাল এসপি মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে রোববার আরও একটি মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জেলার বটিয়াঘাটা উপজেলার আব্দুল কাদের শেখের ছেলে ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জু শেখ খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। এতে মোফাজ্জেলসহ নয় জনকে আসামী করা হয়েছে।

বাদী তার আরজিতে বিচার বিভাগীয় তদন্ত অথবা সরাসরি মামলা গ্রহণের দাবি জানিয়েছেন।

এর আগে মোফাজ্জেলের  বিরুদ্ধে দাকোপের ঘের ব্যবসায়ী আব্দুর রব হত্যা মামলা দায়ের করা হয়।