২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে র‌্যাবের অভিযান, ইউপি চেয়ারম্যান পুত্র ও অস্ত্রসহ যুবদল নেতা আটক

র‌্যাব সদস্যরা শনিবার মধ্যরাতে নলছিটিতে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে এবং স্থানীয় যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত একটার দিকে কুলকাঠি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ি থেকে তার ছেলে জিয়াদ (২৫)কে আটক করে।

জিয়াদের স্বীকারোক্তি নলছিটি এক নং ওয়ার্ডের যুবদল সভাপতি মাহফুজুর রহমান দেওয়ানকে রিভলবারসহ আটক করে।

গ্রেফতারকৃতদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।