২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলার অভ্যন্তরীণ ১০টি রুটে বাস চলাচল বন্ধ

রাস্তায় যাত্রী ওঠানামা ও সাইড না দেয়ার ঘটনায় বাস শ্রমিকদের সাথে শ্যালোচালিত অননুমোদিত ভটভটি চালকদের মারামারির জের ধরে রোববার থেকে শেরপুর জেলার অভ্যন্তরীন ১০টি রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শনিবার বিকেলে শেরপুর-জামালপুর ফেরিঘাট এলাকায় পূর্ব আক্রোশ ও রাস্তায় যাত্রী নিয়ে কাড়াকাড়ি এবং সাইড না দেয়ার ঘটনায় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস চলাচল বন্ধ করে দেয়।

পরিবহন শ্রমিকদের এ আকস্মিক সিদ্ধান্তের জন্য ওই সব রুটে চলাচলকারী যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাস টার্মিনালের শ্রমিকদের কার্যালয়ে রোববার দুপুরে এক জরুরি সভায় সব ধরণের অনুমোদন বিহীন যানবাহন চলাচল অনতিবিলম্বে বন্ধ করার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানায় পরিবহন নেতারা।