যুব কর্মসংস্থান সোসাইটির নারী সমাবেশ ও আলোচনা সভা
নারী অধিকার প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে রোববার বরগুনায় যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক)-এর উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানবিম কিন্ডার গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. ইউনুস মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফজলুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. হাবিবুর রহমান। এছাড়া সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। নারীর অধিকার সর্ম্পকিত বিষয়গুলো সবাইকে অবহিত করতে হবে এবং এ বিষয়ে জনমত গঠন করতে হবে।
বক্তারা আরও বলেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন না হলে কেউ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে না।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে যুব কর্মসংস্থান সোসাইটি এই নারী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
