২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে মুক্তিযুদ্ধকোষ

‘মুক্তিযুদ্ধ কোষ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে মুক্তিযুদ্ধকোষ। এ সময়ে এই প্রকাশনাকে একটি সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষনার ক্ষেত্রে এই গ্রন্থ গবেষকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

 বিশিষ্ট ঐতিহাসিক মুনতাসীর মামুনের সম্পাদনায় সময় প্রকাশন থেকে পাঁচ খন্ডে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধ কোষ’।

মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবীর চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী হাশেম খান। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব:) সফিউল্লাহ বীর উত্তম। ধন্যবাদ জ্ঞাপন করেন সময় প্রকাশনীর স্বত্তাধিকারী ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, অনেক দেরী হলেও অবশেষে মুক্তিযুদ্ধের কোষ বের করা শুরু করা হয়েছে। ভবিষ্যতে ধীরে ধীরে  এই কোষগ্রন্থ আরো পরিবর্ধিত, পরিমার্জিত করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভবিষ্যত প্রজন্ম যেন আরো পূর্ণাঙ্গভাবে জানা এবং ইতিহাস বিকৃত না করার ক্ষেত্রে এই গ্রন্থ ভূমিকা রাখবে।