২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

জেলার সীমান্তবর্র্তী বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে শনিবার বিডিআর অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে বাঘাইছড়ি জোনের বিডিআর সদস্যরা মারিশ্যা ইউনিয়নের শীলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।