২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ মার্চের হরতালে হতাশ চামড়া রপ্তানিকারকরা

বাংলাদেশে তৈরী চামড়া ও চামড়াজাত দ্রব্য এবং জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) বিরোধী দল সমূহের ডাকা ২৭ মার্চের হরতাল প্রত্যাহার করে নেবার আহবান জানিয়েছে। রাজধানী ঢাকাতে ২৭ মার্চ শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক চামড়া মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সমিতির নেতৃবৃন্দ মনে করেন মেলা চলাকালীন সময়ে হরতাল চামড়া ব্যবসায় যথেষ্ট ক্ষতিসাধন করবে। এর প্রেসিডেন্ট টিপু সুলতান বিডিনিউজকে জানান, তারা প্রধান বিরোধী দল আওয়ামীলীগের প্রতি হরতাল প্রত্যাহারের আবেদন জানিয়েছে।

ফেব্র“য়ারিতে আন্তর্জাতিক ঔষধ প্রদর্শনীর দিনও হরতাল ছিল। দেশের বৈদেশিক আয়ের একটি অন্যতম উৎস হলো চামড়া শিল্প। এই খাত থেকে বাংলাদেশ সরকার  সর্বশেষ ১৬.৫ বিলিয়ন টাকা রাজস্ব আয় করে। এই মেলাটি বিদেশী ক্রেতাদের  আকৃষ্ট করবে বলে তিনি জানান।

গত বছরের মেলা থেকে দেশীয় চামড়াজাত পণ্য রপ্তানিকারকরা ৭.৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছিল।

বিশ্বের ছয়টি প্রধান চামড়াজাত পণ্য আমদানিকারকদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ, জানান বিএফএলএলএফইএ’র সাধারন সম্পাদক আব্দুল খালেক।

“আমরা যদি ইউরোপের বাজারের পাঁচ শতাংশও দখল নিতে পারি তাহলে রপ্তানি আয় বর্তমানের চেয়ে অনেক বৃদ্ধি পাবে,” এ আশাবাদ ব্যক্ত করেন সমিতির সভাপতি টিপু সুলতান।

সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেক বলেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এক সময় বাংলাদেশের পরিবেশগতভাবে প্রতিকূল ট্যানারী ফেক্টরীর বিরোধিতা করতো। কিন্তু সাভারে চামড়াজাত শিল্পের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক

বাস্তবায়নের সিদ্ধান্তের পর ইউরোপীয় উদ্যোক্তারা বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য কেনার বিষয়ে আগ্রহী হয়েছে।