২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুরহাটের কাপড় ব্যবসায়ীদের দু:সময়

কাঁচামালের দামের ঊর্দ্ধগতি ও ডায়িং খরচ বৃদ্ধির পাশাপাশি বিক্রির পরিমান কমে যাওয়ায় নরসিংদীর বাবুরহাটের ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় তারা কোন ব্যাংক ঋণের সুবিধাও পাচ্ছেন না।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 04:14 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অন্যদিকে গত এক দশকে বাবুরহাট বাজারে কাপড়ের সরবরাহ লক্ষ্যণীয় হারে বেড়েছে। ঈদ পূর্ববর্তী দুটি মৌসুম ছাড়া অন্যান্য সময় এ বাজারের কাপড় ব্যবসায়ীদের বিক্রি বাট্টা ইদানিং তেমন লক্ষ্য করা যায়নি। বাজারে কাপড়ের সরবরাহ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সেই অনুপাতে বিক্রির পরিমান বাড়েনি।

বাবুরহাট হলো দেশীয় কাপড় বেচাকেনার একটি ঐতিহ্যবাহী পাইকারি বাজার। শেখেরচর বাজার বাবুরহাট বণিক সমিতি দ্বারা পরিচালিত হয় এ বাজার। বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান যে, সরকারের সংশি¬ষ্ট কর্তৃপক্ষ এ বাজারের কোন কার্যক্রম নিয়ন্ত্রন করেন না। নরসিংদীর মাদবদী থানার ১০০ একর জমির ওপর গড়ে ওঠা বাজারটিতে প্রায় ৪,৩০০ পাইকারি দোকান রয়েছে। কাপড় কেনার জন্য সারা দেশ থেকে বিক্রেতারা আসে এই বাজারে।

হ্যাপী ক্লথ স্টোরের ভোলানাথ বণিক বলেন গত কয়েক বছরে তাদের বিক্রির পরিমান প্রায় শতকরা ৫০ ভাগ কমে গেছে আর খরচ বেড়েছে শতকরা ২০/৩০ ভাগ।  জ্বালানি, দেশী সূতা, ডায়িং’র ক্যামিকেল এবং পরিবহনজনিত খরচ বৃদ্ধির ফলে গজ প্রতি কাপড়ের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা করে।

বাবুরহাটের আরেক ব্যবসায়ী শামসুজ্জামান মোল¬া ঈদের আগের সময়গুলোতে বিক্রি বেড়ে যায়। অন্য মৌসুমগুলোতে মন্দাভাব বিরাজ করে। তিনিও বলেন গত পাঁচ বছরে বিক্রির পরিমান ব্যাপক হারে কমে গেছে। “বিদ্যুৎ, দেশীয় সুতা, গ্যাস এবং ক্যামিকেলের দাম বৃদ্ধির চড়া মাসুল দিতে হচ্ছে কাপড় ব্যবসায়ীদের।”

বাবুরহাটে গত ১৫/২০ বছর ব্যবসা করছেন এমন একজন ব্যবসায়ী মমতাজউদ্দিন আহমেদ জানান, দু মৌসুম ছাড়া অন্যান্য সময়গুলোতে অবিক্রিত কাপড় অন্য স্থানে বা দেশের বাইরে বিপননের কোন ব্যবস্থা নেই। সরকারের সংশি¬ষ্ট কর্তৃপক্ষকেও এই বিষয়ে উদ্যোগী হতে দেখা যায় না।

শ্রেয়া টেক্সটাইলের চন্দন রায় জানান, গত বছর তারা যে কাপড় গজ প্রতি ২৫/২৬ টাকায় বিক্রি করেছে এ বছর তারা তা ২৮/৩০ টাকায় বিক্রি করছে।

মহসিন ক্লথ স্টোরের ব্যবসায়ী আব্দুল মোত্তালিব বিডিনিউজকে জানান, গজ প্রতি ডায়িং খরচ ২/৩ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারনে বিক্রির ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা বলতে গিয়ে তিনি জানান, গত বছর ফেব্র“য়ারি-মার্চ মাসে যেখানে আমরা ৫০/৬০ হাজার গজ কাপড় বিক্রি করেছি, এ বছর সেই সময়ে আমরা বিক্রি করছি প্রায় ২৫/৩০ হাজার গজ কাপড়।

প্রায় প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ী মনে করেন এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য দরকার সহজ শর্তে ও কম সুদসহ ব্যাংক ঋণ। কিন্তু তাদের জন্য কোন ব্যাংক ঋণের ব্যবস্থা নেই বলে তারা জানান। এর ফলে যে মৌসুমগুলোতে কাপড় বিক্রি কম হয় তার ক্ষতির বোঝা বহন করতে হয় ব্যবসায়ীদের। কিন্তু এক্ষেত্রে যদি কোন ব্যাংক ঋণের ব্যবস্থা থাকতো তাহলে তারা ব্যবসার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা পেতো বলে অভিমত পোষণ করেন।